1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান,বিপুল চোরাচালান পণ্য জব্দ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি
(বান্দরবান) প্রতিনিধি:
বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় দুঃসাহসিক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্যে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গত ২৪ ঘণ্টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর অধীনস্থ ফুলতলী বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক টহলদলে এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৫০০ টাকা।

বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার করার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাতে ও ভোরে একাধিক টহল পরিচালনা করা হয়। টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে টহল দল সেখান থেকে মালিকবিহীন বিভিন্ন প্রকার বাংলাদেশি মালামালের বস্তা জব্দ করে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমাদের জওয়ানরা সীমান্তে দায়িত্ব পালন করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি বজায় রেখেছে। গোপন সংবাদে ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সুত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost