1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়িত অনুপ্রবেশ কালে ৫ মিয়ানমার নিরাপত্তাকর্মী আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার

জাহাঙ্গীর আলম কাজল,
(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পথ হারিয়ে আশ্রয়ের জন্য স্থানীয় পাড়াবাসীর কাছে গিয়ে উপস্থিত হয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চার সদস্য ও দেশটির সেনাবাহিনীর এক সদস্য। 
রবিবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে গাছবুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ৩৪ বিজিবির মংজয়পাড়া বিওপি টহল দল এগিয়ে গিয়ে পাঁচজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঢুকে তারা পাড়াবাসীর কাছে আশ্রয় চান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘর্ষের কারণে ক্যাম্প ছেড়ে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়।
আটককৃতরা হলেন
১।কে কো সেইন (৩৫), রেজি নং–২৫৩৬৫৫, শান স্টেট; পদবী: সেকেন্ড ইনস্পেক্টর অব পুলিশ, বিজিপি।
২। সো থু রা (৩৮), রেজি নং–২৩৬৪৪৭, আয়ারওয়ার্ডি স্টেট; পদবী: কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।
৩। আং সান থু (২৫), রেজি নং–২৯৮৯৯৩, আয়ারওয়ার্ডি স্টেট; পদবী: কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।
৪। ক্যাও যায়ার লিন (৩২), রেজি নং–২৪৯৫৭৮, আয়ারওয়ার্ডি স্টেট; পদবী: কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।
৫। মিন মিন উ (৪১), রেজি নং–৩৭৩৮৮২, ইয়াঙ্গুন স্টেট; পদবী: সৈনিক, মিয়ানমার সেনাবাহিনী
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, আটক ব্যক্তিরা বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।
গাছবুনিয়া পাড়ার এক বাসিন্দা জানান, দুপুরের দিকে পাঁচজনকে আমাদের পাড়ায় হাঁটাহাঁটি করতে দেখি। তারা ভেঙে ভাঙা ইংরেজিতে জানায় যে তারা আশ্রয় চায়। পরে আমরা বিষয়টি বিজিবিকে জানাই।
এদিকে উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাশরররুল হক বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। তবে এ পর্যন্ত বিজিবি আমাদের কাছে কোনো লিখিত প্রতিবেদন দেয়নি। লিখিতভাবে জানানো হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবি বলেছে, পাঁচজনের পরিচয় ও উদ্দেশ্য যাচাই–বাছাই চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost