1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

জব্দকৃত বালু পাচারের নেপথ্যে কারণ কি? জড়িতদের বিরুদ্ধে প্রশাসন নিরবতায়: উদ্বিগ্ন সচেতন মহল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার

দেলোয়ার হোসেন রশিদি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর কুলপাগলী চড়ার গহীনে পরিবেশ বিপর্যয় ঘটিয়ে অবৈধ বালু তোলার কারণে উপজেলা প্রশাসন সরেজমীনে সম্প্রতি গত ১০ই অক্টোম্বর উত্তোলনকৃত বালু জব্দ করে বালুর স্তুপে লাল সংকেত চিহ্ন পতাকা টাঙ্গিয়ে দেয়। এর সাথে জড়িত ব্যক্তিদের আট জনের নাম উল্লেখ করে মামলা করে উপজেলা প্রশাসন।
কিন্তু বালুগুলো নিলাম না হওয়ায় অদৃশ্যভাবে রাতের আধারে লুকোচুরি করে বালুগুলো পাচার করতে থাকে একটি সিন্ডিকেট। তাই এনিয়ে “জব্দকৃত বালু উধাও: রাতের আধারে প্রাচার” সিরোনামে জাতীয় ও স্থানীয়: প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাহা কয়েকদিন নিরব থাকার পর আইন প্রয়োগকারী কোন আইনী ব্যবস্থা না নেওয়ার কারণে বালুখেকোরা ২৩ নভেম্বর রাতব্যাপী সাড়ে তিন হাজার ঘন ফুট বালু নিয়ে যায়।
২৫ই নভেম্বর সকালে সরেজমিনে গেলে দেখা যায় উত্তোলনকৃত বালুর স্তুপে লাল পতাকা সতর্ক চিহ্ন নাই এবং জব্দকৃত বালু উধাও হয়ে যায় এবং সেখানে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাতভর ড্যাম্পার, ট্রাক, বালু বোজাই গাড়ি রাস্তায় দিয়ে চলাচলের কারনেই অতিষ্ঠে ঘুম পর্যন্ত যেতে পারিনাই।
তাঁরা আরো জানান, বালু ও মাটি পাচারে কারনে আমাদের গ্রামীণ সড়ক গুলো কাদা, বড় বড় গর্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে ও দেখার কেউ নেই। তারা এতটা সন্ত্রাসী যে, প্রতিবাদ করতে সাহস করছে না কেউ।
তথ্য অনুসন্ধানে জানা যায়, টোকাই মিজান বিভিন্ন আড়ালে সিন্ডিকেট করে বালু মাটি বিভিন্ন জায়গায় পাচার করে থাকে। আবার সে বিভিন্ন এজেন্সি ও সোর্সের মাধ্যমে কু-কৌশলে আইনী থেকে বাদ পড়ে যায়। সচেতন মহল মনে করে, প্রশাসন জব্দ কৃত বালু নিলাম না দিলে জব্দ করেছে কেন প্রশ্ন সবার। আবার কিছু জড়িত গডফাদার বাহিরে রেখে মামলা দায়ের হওযার পর কিভাবে সরকারি বালু পাচার করে নিয়ে যায় বুঝে আসেনা। এ ব্যপারে উর্দ্ধোতন কর্তৃপক্ষের নজরদারী দাবি করেন তারা। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি মং এছেন বলেন, এখনই শুনেছি বালু প্রাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost