1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার

দেলোয়ার হোসেন রশিদী:
৫ই আগস্টের পর বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পূণরায় চাকরিতে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ বটতলী মোটর স্টেশনস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) লোহাগাড়া শাখার সামনে সাতকানিয়া-লোহাগাড়া ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ফোরামের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রোহানসহ অনেকে।
বক্তারা বলেন, ৫ই আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যান্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে বর্তমানে আমরা বেকার পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কস্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরিতে আমাদের পূণর্বহাল করা প্রয়োজন।
বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি আমরা আবেদন করছি পূণরায় আমাদের চাকরিতে পূণর্বহল করে আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করছি।
মানববন্ধনে চাকরিচ্যুত প্রায় ২০০ জনের অধিক ব্যাংকার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost