1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

কক্সবাজার জেলা এনসিপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন জুলাইয়ের সম্মুখ সারীর যোদ্ধা মোঃ খাইরুল ইসলাম

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার
Oplus_131072

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চকরিয়ার তরুণ সংগঠক ও জুলাইয়ের সম্মুখ সারীর যোদ্ধা মোঃ খাইরুল ইসলাম। ৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে এনসিপির জেলা কমিটি এ দায়িত্ব তাকে অর্পণ করে।

মোঃ খাইরুল ইসলাম শ্রমিক নেতা মোহাম্মদ হাসান এর পুত্র। চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজী পাড়ায় বেড়ে ওঠা এই তরুণ বর্তমানে কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগে এমএ করছেন। ছাত্রজীবন থেকেই নেতৃত্বে এগিয়ে থাকা খাইরুল ইসলাম সাধারণ শিক্ষার্থী সংসদ, চকরিয়া-এর সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া-এর ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া জাতীয় নাগরিক কমিটির চকরিয়া থানার ২ নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পর থেকেই চকরিয়া ও পার্শ্ববর্তী উপজেলাগুলোতে ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি চকরিয়া উপজেলার সমন্বয় কমিটির ১ম যুগ্ম সমন্বয়কারী হিসেবে কাজ করছেন, যা অনুমোদন দেন সদস্য সচিব আখতার হোছেন ও দক্ষিণাঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে খাইরুল ইসলাম বলেন—
“আলহামদুলিল্লাহ, জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আজ একজন আমাকে ফোন দিয়ে বলেছেন— ‘আমি আপনার জন্য মসজিদে টাকা দিয়েছি, আপনাদের মত সৎ লোক যেন কমিটিতে আসে।’ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চকরিয়া সহ কক্সবাজার জেলার ঘরে ঘরে এনসিপির শাপলা কলি মার্কা পৌঁছে দেব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।”

খাইরুল ইসলামের এই দায়িত্বপ্রাপ্তি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost