পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৭ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত শ্রমিক আমজাদ হোছেন (৩৬) উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়া এলাকার শফি আলমের ছেলে। সে পেশায় একজন অটো রিক্সা মেকানিক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩ সন্তান নিয়ে পারিবারিক ভাবে খরচ মেটাতে সে হিমসিম খাচ্ছিল। সেই সুবাদে দশের ঘোনা এলাকার কালা মিয়া মুন্সির জমিদার বাড়ির পুরাতন ভবন ভাঙার জন্য শ্রমিক হিসেবে যায়। কিন্তু অসাবধানতার কারণে দেয়ার ধরে তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকা পুরোনো একটি একতলা ভবণ ভাঙার কাজ করছিলেন আমজাদ হোসেনসহ আরোও কয়েকজন শ্রমিক। হঠাৎ ভবনের একাংশ ধসে পড়লে আমজাদ হোসেন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রহমান।
পেকুয়া থানার পুলিশ (পরিদর্শক) (তদন্ত) ইমরুল হাসান জানান, এমন ঘটনার খবর এখনো পায়নি। খবর পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply