1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

লোহাগাড়ায় ডেন্টাল কেয়ারগুলোতে চলছে ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য: ভোগান্তিতে রোগীরা

  • আপডেট টাইম : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে উপজেলার ২৭টি ডেন্টাল কেয়ার। তার মধ্যে ৪-৫টির মতো বিডিএস পাশ করাসহ বৈধ কাগজপত্র থাকলেও বাকিগুলোর কোনো কাগজপত্র নেই বলে জানা গেছে।
এসব হাতুড়ে ডাক্তারদের ভূতুড়ে চিকিৎসায় বিপাকে পড়েছেন সাধারন মানুষ। এসব ভূয়া ডাক্তারদের চিকিৎসায় বিভিন্ন মানুষ ভোগান্তির শিকার হলেও স্বাস্থ্য প্রশাসন কোন পদক্ষেপই নিচ্ছেনা। যে কারনে প্রতারিত হচ্ছে এ এলাকার মানুষগুলো। অনেকের মূল্যবান দাঁত নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সরেজমিনে দেখা যায় উপজেলার পদুয়া বাজারে সবচেয়ে বেশি ডেন্টাল কেয়ার রয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয়পাশে ব্যাঙ্গের ছাতার মত অন্তত ১৪টি ডেন্টাল কেয়ার সাইনবোর্ড লাগিয়ে কোন প্রকার ডিগ্রী না থাকা সত্বেও দেদারসে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। প্রত্যেকেই নামের আগে লিখেন ডেন্টিস্ট শব্দটি।
অন্যদিকে কোন ডিগ্রী ছাড়াই নামের আগে ডেন্টিস্ট লাগিয়ে পদুয়া বাজারে আরো ডজন খানেক চেম্বার খুলে বসে আছেন। এগুলো হচ্ছে শফিকুল ইসলামের সাফা ডেন্টাল, আব্দুল কাদেরের আইডিয়াল ডেন্টাল, এইচ এম দেলোয়ারের জননী ডেন্টাল, নাছির উদ্দীনের নাছির ডেন্টাল, আবু তাহেরের মা ডেন্টাল, রেজাউল করিমের লাইফ ডেন্টাল, নাছির উদ্দীনের পদুয়া ডেন্টাল, মাহবুবুর রহমানের মোজাহেরিয়া ডেন্টাল, শাহ আলমের মডার্ন ডেন্টাল।
তাছাড়া লোহাগাড়া বটতলী স্টেশনে রয়েছে স্মাইল প্লিজ, রাফিয়া ডেন্টাল, আলী ডেন্টাল, বদিউল আলম রানার নিউ মা ডেন্টাল, দরবেশহাট রোড়ে জাহাঙ্গীর আলমের মা ডেন্টাল, আব্দুল্লাহ ডেন্টাল, রিমন বড়ুয়ার রিমন ডেন্টাল, রিদোয়ান ডেন্টাল, নুরুল কবির হেলালীর হেলালী ডেন্টাল ও চুনতি ডেপুটি বাজারে আধুনিক ও আলিফ ডেন্টাল।
জানতে চাইলে মোজাহেরিয়া ডেন্টালের মালিক মাহবুবুর রহমান বলেন, আমার কোন ডিগ্রী বা প্রশিক্ষণ নেই, আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। প্রাথমিক চিকিৎসা বলতে কেমন তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন চিকিৎসক জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাদের ডাঃ না লিখে চিকিৎসা সেবা দিতে বলেছেন।
উপজেলা প্রশাসনের নাকের ডগায় জনগণের সঙ্গে বছরের পর বছর প্রতারণা করে ব্যবসা চালিয়ে এলেও কোনো অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ করতে পারছে না প্রশাসন।
ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলাপ করে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকার বাইরের অবৈধ ডেন্টাল কেয়ারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অভিযানে অবৈধ, ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost