1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বুত্তের গুলিতে ইউনিয়ন শিবিরের সভাপতির পিতা নিহত হয়েছে।
১০ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চৌধুরী পুকুরের মুখে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল ইসলাম(৫৫)।
তিনি একই ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ার আলী আহমদের পুত্র এবং বড়হাতিয়া ইউনিয়ন শিবির সভাপতি শফিকুল ইসলামের পিতা। পেশায় তিনি একজন সিএনজি চালক।

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত রাতে সিএনজি নিয়ে বের হন নুরুল ইসলাম। ভোরে যাত্রী নিয়ে গাড়ি চলাকালীন অবস্থায় পেছন দিকে থেকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরে বেসরকারি হসপিটালে নিয়ে আসে। ওখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্র শফিকুল ইসলাম বলেন, স্থানীয় ইমাম সাহেবের মাধ্যমে জানতে পারি আমার আব্বু এক্সিডেন্ট করছে। পরে মনু ফকির হাটে থেকে আব্বুকে দ্রুত উপজেলা সদরে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ডাক্তার নিশ্চিত করেন, আমার আব্বুকে পেছন দিয়ে পিটে গুলি করে হত্যা করা হয়েছে। আমার আব্বুর হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবিও জানান তিনি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজি চালক নুরুল ইসলামের ঘটনাটি তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost