1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জ অফিসের অধীনে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় বনবিভােেগর রিজার্ভ জায়গায় পাকা বাড়ি তৈরীর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বনভিাগ নিরব ভূমিকা পালন করছে। এ ভাবে বনের জায়গায় পাকা দালান তৈরী করায় পরিবেশের মারাত্মক বিপর্যয়ের আংশকা দেখা দিয়েছে।
গত ১০ ডিসেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়, ওই এলাকার আবুল বশরের ছেলে মাওলানা বদিউল আলম বনবিভাগের জমিতে ৪-৫ জন শ্রমিক নিয়ে দালান তৈরীর কাজ শুরু করে। সে কয়েকদিন আগে মেশিন দিয়ে বালি উত্তোলন করেছিল। বনবিভাগের কর্মকর্তা বাধার মুখে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছে। স্থানীয় লোকজন জানান, বারবাকিয়া রেঞ্জ অফিসার ও বিট অফিসারকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে রিজার্ভ ভূমিতে দালান নির্মাণ করছে। এ দালান নির্মাণ করতে গিয়ে বিভিন্ন বনজ, ফলজ প্রকৃতির বিভিন্ন গাছ গাছালি কর্তন করেছে। বনবিভাগের রিজার্ভ জায়গায় কোন ধরনের স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও স্থানীয় কিছু অসাধু ব্যক্তি কোন ধরনের নিয়ম কানুন মানছে না। নির্মাণ শ্রমিকরা জানান, সেখানে তারা পূর্বদিকে পাকা বাউন্ডারী, চার কক্ষ বিশিষ্ট বহুতল পাকা বাড়ি তৈরী করছে। সেখানে বালি, ইট, কংকর, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী দেখা যায়। এ ব্যাপারে বারবাকিয়া বিট অফিসার মোহাম্মদ সজীব জানান, আমরা বিষয়টা জেনেছি। সেখানে গিয়ে কাজের বাধা প্রদান করেছি। প্রয়োজনে রেঞ্জ অফিসারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বারবাকিয়া রেঞ্জ অফিসার খালেকুজ্জামান জানান, বনবিভাগের রিজার্ভ জায়গায় কোন ধরনের পাকা বাড়ি নির্মাণ করতে দেওয়া হবেনা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost