1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বানিজ্যিক কেন্দ্র সাতকানিয়া কেরানিহাটে আগামীকাল শুক্রবার(১২ ডিসেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে অত্যাধুনিক সেবায় সমৃদ্ধ শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি। উদ্বোধনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার(১১ডিসেম্বর) দুপুরে হাসপাতালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শেভরন ল্যাবরেটরির বিভিন্ন কার্যক্রম, সেবার মান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন।

তিনি বলেন, “দক্ষিণ চট্টগ্রামের মানুষ যাতে ঢাকামুখী না হয়ে নিজ এলাকায় আন্তর্জাতিক মানের পরীক্ষা-নিরীক্ষা সুবিধা পায়—সে লক্ষ্যেই আমরা এই শাখার যাত্রা শুরু করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল পতাকা নিউজের সম্পাদক এস. এম. রানা, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্বাস্থ্যসেবার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সাংবাদিকরা তাদের বক্তব্যে শেভরন ল্যাবরেটরির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কেরানিহাট অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবার চাহিদা দীর্ঘদিনের। নতুন এই ল্যাব চালু হলে সাধারণ মানুষ দ্রুত ও নির্ভুল রিপোর্ট পাওয়ার সুবিধা পাবেন।

মতবিনিময় সভায় ল্যাবরেটরির যন্ত্রপাতি, বিশেষায়িত সেবা, জরুরি রিপোর্টিং সিস্টেম, অভিজ্ঞ টেকনোলজিস্টদের উপস্থিতি এবং রোগীসেবায় ল্যাবের বিশেষ পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া উদ্বোধনী দিনে বিশেষ ছাড় ও সুবিধার কথাও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost