1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

লোহাগাড়ায় দোয়া মাহফিলে জনসমুদ্র নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন চট্টগ্রাম-১৫’র ধানের শীষ প্রার্থী

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রাম-১৫ আসনের ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পরপূর্ণ সুস্থতা ও দীর্ঘয়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক গণজোয়ার।
১৩ডিসেম্বর(শনিবার) বিকেলে অলি আহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলটি মুহূর্তেই পরিণত হয় এক বিশাল জনসমাবেশে। এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।
দোয়া মাহফিল শুরুর আগেই নির্ধারিত স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধর্মীয় পরিবেশে শুরু হলেও জনতার উপস্থিতি ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মতে, এটি ছিল চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষের প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের একটি স্পষ্ট প্রতিফলন।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। একান্তভাবে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে পরপূর্ণ সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করেন।
সমাবেশে উপস্থিত সমর্থকদের অনেকেই বলেন, চট্টগ্রাম-১৫ আসনে পরিবর্তনের হাওয়া বইছে। দোয়া মাহফিলেই যে বিপুল জনসমাগম হয়েছে, তা আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে ধানের শীষ প্রার্থীর শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।
দোয়া মাহফিল শেষে নেতাকর্মী ও সমর্থকেরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
স্থানীয় প্রবীণ মুরুব্বি, আলেম-ওলামা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। আলেমদের পরিচালনায় দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost