1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় ঘরে ঢুকে নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম, বাড়ি ভাঙচুর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে ঘরে ঢুকে তিন নারীসহ চারজনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। এসময় বাড়ি ভাঙচুরসহ ব্যাপক তান্ডব চালানো হয়েছে। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টার দিকে উজানটিয়া ইউপির ১নং ওয়ার্ড ষাটদুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ষাটদুনিয়া পাড়ার মৃত. বানু হোসেনের মেয়ে ফাতেমা বেগম (২৮), বদরুদ্দোজার স্ত্রী জয়নাব বেগম (৫০), স্ত্রী নুরুজ্জাহান (৭০) ও ছেলে আব্দু সোবহান (৩৩)। স্বজনরা
আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফাতেমা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে তিন নারীকে রক্তাক্ত ও হাডভাঙা জখম করা হয়েছে।

স্থানীয়সুত্রে জানাগেছে, লবণমাঠ নিয়ে ষাটদুনিয়া পাড়ার আব্দু সোবহান ও প্রতিবেশী নন্না মিয়া গংদের মধ্যে বিরোধ চলছে। পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক আব্দু সোবহান। দীর্ঘদিন যাবৎ ওই জমি তাদের ভোগ দখলে রয়েছে। চলতি লবণ মৌসুমে নন্নামিয়া গং ওই জমি জবর দখলের চেষ্টা চালান। এমনকি জোরপূর্বক লবণমাঠ প্রস্তুতির কাজ শুরু করে। এসময় আব্দু সোবহানসহ মা ও বোনরা মাঠে গিয়ে বাধা দিলে নন্না মিয়া, তার ভাই বদিউল আলম, শফিউল আলম, মিনহাজ, মিবার, কায়সার, হাবিব, নুরুল ইসলাম, আবু ছৈয়দসহ ১৫-২০ জন উত্তেজিত লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে ১ঘন্টার ব্যবধানে দ্বিতীয় দফায় জালিয়াপাড়া কবির মার্কেটে আব্দু সোবহানকে পিটিয়ে গুরুতর জখম করে।
আব্দু সোবহানের বড় বোন কববানু বলেন, পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৫৩ শতকের মালিক আমরা। পিতা বেঁচে থাকা অবস্থায় ওই জমি বর্গাচাষা ছিলেন নন্না মিয়া ও আবু আহমদ। দীর্ঘ বছর ধরে তারা আমাদের জমি চাষ করতো। এখন চাষারা ওই জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখল করতে চায়। লবণমাঠে কাজ করছে। খবর পেয়ে আমরা বাধা দিলে পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালায়। বাড়ি ভাংচুরসহ ব্যাপক তান্ডব ও লুটপাট চালায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost