নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পেকুয়া উপজেলার পেকুয়া বাজারে দোকানঘর দখলকে কেন্দ্র করে আবদুল মান্নান (২১) নামের এক দিনমজুর আহত হয়েছে। তিনি পেকুয়া সদরের শেখেরকিল্ল্যাঘোনা গ্রামের আবদুল জলিলের ছেলে ও কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফরিদের মেয়ের জামাই। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
কাঠ ব্যবসায়ী ফরিদ জানান, ওই এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে জাহাঙ্গীর আলম সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামির আহমেদ চৌধুরী থেকে দোকানঘর ক্রয় করে ব্যবসা করে আসছিল। গতকাল দোকানের পূর্বদিকে ৪ হাত বাড়িয়ে দোকানঘর নির্মাণ করতে চাইলে আবদুল মান্নানের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম ও অন্যান্যরা তাকে ছোরা দিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা আবদুল মান্নানকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে বাজারে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ী ফরিদ আরো জানান, সরকারের পট পরিবর্তনের ফলে একশ্রেণীর কুচক্রীমহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আমার ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের উপক্রম দেখা দিয়েছে। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply