দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল মোস্তফা আমিনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
মনোনয়ন নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় নাজমুল মোস্তফা আমিন বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। চট্টগ্রাম-১৫ এর মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
তিনি আরও বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করি। সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ চট্টগ্রাম-১৫ গড়াই আমার লক্ষ্য।
স্থানীয় এক প্রবীণ দলীয় নেতা বলেন, নাজমুল মোস্তফা আমিন একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তাই মনোনয়ন নিশ্চিত হওয়ায় আমরা আশাবাদী।
একজন তরুণ কর্মী জানান, এই আসনে উন্নয়ন ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন ছিল। নাজমুল মোস্তফা আমিন সেই প্রত্যাশা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাজমুল মোস্তফা আমিনের মনোনয়ন নিশ্চিত হওয়ায় চট্টগ্রাম-১৫ আসনে নির্বাচনী সমীকরণ নতুন মাত্রা পেয়েছে। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply