1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ইউএনও সাইফুল ইসলাম

  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় তীব্র শীতে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট, বাংলা বাজার ও বলি পাড়ার শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় ইউএনও তিনি নিজ হাতে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন এবং তাদের খোঁজখবর নেন। শীতার্তরা কম্বল পেয়ে উপজেলা প্রশাসন ও ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ভুট্টো ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. সাইফুল ইসলাম বলেন, শীতের এই সময়টাতে নিম্ন আয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পরবর্তীতে ইউএনও মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে সকলকে উৎসাহিত করা হয় এবং শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে ভোটারদের সচেতন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost