1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:
রামু উপজেলার ঈদগড়ে ইয়াবাসহ আলী আহসান মো. মুজাহিদ (২৪) নামে এক যুবককে আটক করেছে রামু থানা পুলিশ। আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার বাসিন্দা ও স্থানীয় ছাত্রলীগের একজন নেতা বলে জানা গেছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঈদগড় বাজারস্থ কবরস্থানের পাশ থেকে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্র জানায়, আটক আলী আহসান মো. মুজাহিদ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি আলী আহসান মো. মুজাহিদ (২৪) বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মো. বাবুল হোসেনের ছেলে।
এ বিষয়ে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া বলেন,“মাদকের বিরুদ্ধে রামু থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost