1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বন্য হাতির পিষ্টে টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,
(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির পদপৃষ্ঠ হয়ে আব্দুস সালাম (৩০) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম স্থানীয়ভাবে পরিচিত একজন টিউবওয়েল মিস্ত্রি। তিনি তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে হঠাৎ একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটি দেখতে স্থানীয় লোকজন বের হয়ে এলে একপর্যায়ে কুকুরের ডাকে বিরক্ত হয়ে বন্য হাতিটি উল্টো ধাওয়া শুরু করে। এ সময় দৌড়ে পালানোর সময় আব্দুস সালাম মাটিতে পড়ে গেলে হাতিটি তাকে পদপৃষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুস ছাত্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আমার ছেলের তিনটি ছোট সন্তান রয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছি। সরকারের কাছে ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন্য হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন,“এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost