1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

মাতামুহুরী নদীর উপর তক্তার সেতু উদ্বোধন করলেন সালাহউদ্দিন আহমদ

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর উপর দিয়ে শুস্ক মওসুমে এপার-ওপার চলাচলের জন্য ব্যক্তিগত অর্থায়নে নির্মিত একটি কাঠের (তক্তার)সেতু উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ। (৩ জানুয়ারি) শনিবার সকাল ১০টায় ওই সেতুর উদ্বোধন করেন তিনি।

উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিন জানান, আমার ব্যক্তিগত অর্থায়নে চকরিয়া মাতামুহুরী নদীর উপর হাজিয়ান আলী পাড়া গ্রাম হতে চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ১নম্বর বেড়িবাঁধের সাথে প্রায় ৩লাখ টাকা ব্যয়ে কাঠের সংযোগ সেতু নির্মাণ করেছি। সংযোগ সেতুটি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
স্থানীয়রা জানান, একটি সেতুর অভাবে কৃষকরা প্রতিবছর দূর্ভোগে পড়ে। হাজার হাজার একর জমিতে রকমারি মওসুমী তৈরি-তরকারি আনা-নেওয়া করতে হিমশিম খেত হয়। বিষয়টি মাথায় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সালাহউদ্দিন আহমদের সাথে পরামর্শ করে স্থানীয় বিএনপির সভাপতি মো: কুতুবউদ্দিন একটি অস্থায়ী তক্তার সেতু নির্মাণ করেন। সেতুটি নির্মাণের ফলে কৃষকরা দুর্ভোগ থেকে রেহাই পেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost