1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ায় থানা পুলিশের অভিযানে তিনমাস আগে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার

নিউজ ডেস্ক:
চকরিয়া থানা পুলিশের অভিযানে তিনমাস আগে চুরি হওয়া প্রায় ১লাখ ৮০ হাজার টাকা দামের মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। থানার এসআই আনোয়ারের নের্তৃত্বে একদল পুলিশ (৬জানুয়ারি)বুধবার উপজেলার খুটাখালী ইউনিয়নের জনৈক রায়হান উদ্দিনের বাড়ী থেকে এটি উদ্ধার করা হয়।

গাড়ীর মালিক দাবীদার একই ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের ছাবের আহমদের ছেলে গিয়াস উদ্দিন জানান, গাড়িটি তারই ছোটভাই সালাহউদ্দিনের নামে কাগজপত্র। তিনি (গিয়াসউদ্দেিন) দেশের বাইরে থাকেন। দেশে আসরে ওই গাড়ী তিনি ব্যবহার করেন। বাড়ী পাহাড়ি এলাকায় হওয়ায় গাড়িটি পার্কিং করা হয় নিকটস্থ জনৈক শহীদুল ইসলামের বাড়ীতে।
তিনমাস পূর্বে শহীদুল ইসলামের বাড়ী থেকে চুরি হয়ে যায়।
গিয়াসউদ্দিন জানান, গত ৫জানুয়ারি গাড়ির সন্ধান পেয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানার এস আই আনোয়ারের নের্তৃত্বে একদল পুলিশ (৬জানুয়ারি) বুধবার ভোর ৩টায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে খুটাখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের নুরুল আজিমের ছেলে রায়হানউদ্দিনের বাড়ী থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ি নং চট্টমেট্রো এল এ-১২-০৬০৪।
গিয়াসউদ্দিন অভিযোগ করেন-গাড়ী উদ্ধারের পর চোরের বিরুদ্ধে মামলা হওয়ার কথা, কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমসি করছে।
এব্যাপারে অভিযান পরিচালনাকারি এস আই আনোয়ার জানান, বুধবার ভোর ৩টায় অভিযান চালিয়ে গাড়ি উদ্ধার করেছি, তবে থানায় আনার পর গাড়িটি আরকজন মালিকানা দাবী করছে, এ ব্যাপারে যাচাই-বাচাই চলছে।
মামলা না নেওয়ার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন-একই গাড়ির দুইজনে মালিকানা দাবী করা হচ্ছে। কাগজপত্র যে পক্ষের সঠিক হবে তাকে আইনী পন্থায় গাড়ি হস্তান্তর করা হবে। সত্যিকার চুরির বিষয় হলে চুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost