1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার

পেকুয়া, কক্সবাজার |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সকলের অংশগ্রহনে ভোটার অধিকার প্রয়োগ, নির্বাচন প্রক্রিয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ০৬ জানুয়ারী ২০২৬ইং তারিখ পেকুয়ায় “ধর্মীয় নেতৃবৃন্দের সাথে ওরিয়েন্টেশন সভা”অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ‘র আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা আইএফইএস এর সহযোগিতায় পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই ওরিয়েন্টেশনে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ভান্তেসহ বিভিন্ন ধর্মের ৩৪জন ধমীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পেুকয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা, শওকত আলী চৌধুরী। আইএসডিই বাংলাদেশ’র কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশনেন পুরোহিত বীরমুক্তিযোদ্ধা অজিত কুমার নাথ, পেকুয়া উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, মওলানা জিয়াবুল ইসলাম, মওলানা মোঃ শহিদুল্লাহ, মোঃ বেলাল হোসেন, গৌতম বিশ্বাস, রিদুয়ানুল আলম সজীব, আইএসডিই কর্মসুচী কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন, জালাল উদ্দিন ও শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন ভোটার, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার অধিকার, নির্বাচন পদ্ধতি এবং শান্তিপূর্ণভাবে ভোটদানে উৎসাহ সৃষ্টি করা সম্ভব। এছাড়া গণভোট বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির এবং নির্বাচনের সময়ে গুজব ও ভুল তথ্য প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা গণভোট বিষয়ে ব্যাপক প্রচারনা ও সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। অংশগ্রহণকারীরা মতবিনিময়কালে নিজ নিজ সম্প্রদায়ে ভোটার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, আইএসডিই কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলায় অন্তর্ভুক্তিমূলক ভোটার এডুকেশন প্রোগ্রামের আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে, যার লক্ষ্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost