1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে জসিম উদ্দিন নামের এক ব্যক্তির ক্রয়কৃত জমি দখলে বাধার অভিযোগ উঠেছে। জমিতে ঘেরা বেড়াসহ মাটি ভরাট করতে গেলে মারধরের শিকার হন ভূক্তভোগী জসিম উদ্দিন। এমনকি প্রতিনিয়ত হুমকি ধমকি সম্মুখীন হন। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীকে নিয়ে শুক্রবার বিকাল ৩ টার দিকে মানববন্ধন করেন জসিম উদ্দিন।
ভূক্তভোগী জসিম উদ্দিন জানান, একই ইউনিয়নের ছৈয়দ নগর এলাকায় ৬ শতক জায়গা ক্রয় করেন মাঝেরঘোনার বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র জসিম উদ্দিন। তিনি গত বছরের ২২ এপ্রিল মোহাম্মদ শরীফের পুত্র ইকবাল হোছাইন হইতে উক্ত জায়গা ক্রয় করেন। যার দলিল নং ৭৮৬/২৫। এরপর নামজারী জমাভাগ খতিয়ান সৃজন করেন। জমির মালিক জসিম উদ্দিন জায়গা ক্রয় করার পর থেকে ঘেরা বেড়াসহ মাটি ভরাট করতে গেলে বাধার সৃষ্টি করেন। একই এলাকার মৃত ইসহাকের পুত্র সেলিম গং বিভিন্ন হুমকি ধমকি দিতে থাকে। জায়গা দখল করতে চাইলে সেলিম গং ভাড়াটিয়া লোকজন দিয়ে জসিম উদ্দিনকে ব্যাপক মারধর করে। এমনকি তার সারা শরীরে হাড়ভাঙা মারাত্মক জখম করে। জসিম উদ্দিন চমেক হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থেকে চিকিৎসা চালিয়েছেন। এ বিষয়ে জসিম উদ্দিন বাদী হয়ে পেকুয়া থানায় মামলা রুজু করেন। যার মামলা নং ১২, তারিখ: ১৫-০৫-২০২৫ ইং। পেকুয়া থানার এস,আই রুহুল আমিন উক্ত মামলার তদন্ত করেন। ঘটনার সত্যতা পান। ভূক্তভোগী আরো জানান, তিনি উক্ত জায়গা নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন। যে কোন মুহুর্তে তাকে প্রাণহানির আশংকা করছেন। এ বিষয়ে অভিযুক্ত সেলিম উদ্দিন জানান, এখানে আমার কোন জায়গা কোন নেই। আমি কোন ধরনের চাঁদাবাজির সাথে জড়িত নেই। জসিম উদ্দিনের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost