1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়টি দোকানঘর পুড়ে অন্তত ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ইউনুস সওদাগরের মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনের লেলিহান এলাকার লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে পাশের দোকান আবুল কাশেম, হাবিবুল্লাহ, আমির হোছাইন, নুরুল আলম, সন্তুষ, আসহাব উদ্দিনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী আবুল কাশেম জানান, রাত দেড়টার দিকে হঠাৎ একজনে কল দিয়ে বলে তোমাদের দোকানে আগুন লাগছে তখন দৌড়ে আসতে আসতে দেখি আমার দোকানসহ আশেপাশের ৯টি দোকান পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এসময় আগুনে পুড়ে ৯টি দোকানে প্রায় ৫০ লক্ষধিক টাকা ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানান তিনি।

এসময় দোকানগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

পেকুয়া ফায়ার সিভিল ডিফেন্সের ইনচার্জ শফিউল আলম জানান, খবর পেয়ে আমরা অগ্নিকান্ডের ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় আমরা আগুন ‍নিয়ন্ত্রনে আনি। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো জানতে পারিনি। তবে আগুনের সুত্রপাতের বিষয়ে তাৎক্ষনিক কিছু জানতে পারেননি ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost