1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার
স্টাফ রিপোর্টার:
চকরিয়া উপজেলার প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ’র পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারটিকে  দিয়েছেন আর্থিক সহায়তা।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রয়াত সাংবাদিক হান্নান শাহ’র স্ত্রী ও সন্তানদের হাতে সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন ইউএনও শাহীন দেলোয়ার।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এএম ওমর আলী বলেন,  দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক এসএম হান্নান শাহ। তার আগে চিকিৎসাধীন থাকাবস্থায় চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের টিএইচও ডাঃ জায়নুল আবেদিন, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শুভানুধ্যায়ী প্রয়াত সাংবাদিক হান্নান শাহ এর পাশে দাঁড়ান। তাকে নানা ভাবে সহায়তা করেন। এছাড়াও সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সাহায্য নিয়ে পাশে দাঁড়ান।
চকরিয়া  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম খোকন বলেন,, প্রয়াত সাংবাদিক হান্নান শাহ পারিবারিকভাবে খুব বেশি স্বচ্ছল ছিলেন না। পেশা থেকে অর্জিত আয়ে কোন রকমে পরিবার নিয়ে জীবন চালাতেন।  পরিবারে স্ত্রী ও দুই কন্যা এবং এক ছেলে সন্তান রয়েছে। সাংবাদিক এসএম হান্নান শাহ’র অকাল মৃত্যুতে চরম আর্থিক সংকটে পড়েন পরিবার। পরিবারটিতে নেমে আসে ঘোর অমানিশা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহ এর পরিবারের বিষয়ে তার সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত জেনেছি। তিনি খুব সৎ ও নিষ্টাবান সাংবাদিক ছিলেন। তবে পারিবারিকভাবে তেমন কিছু নেই। সাদামাটা জীবন-যাপন করতো। এসব শুনে বুধবার তার পরিবারকে উপজেলায় ডেকে এনেছি।
তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষথেকে তার পরিবারের জন্য কিছু আর্থিক সহায়তা তুলে দেওয়া  হয়েছে। প্রয়াত সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি বিবেচনায় নিয়েছেন। এরপরও তার পরিবারের পাশে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost