1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন

নাইক্ষ্যংছড়িতে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালার
অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান,
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল ইসলাম ও নাইক্ষ্যংছড়ি থানার অফির ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা ।
প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত আইন, ভোটগ্রহণ পদ্ধতি, দায়িত্ব ও কর্তব্য,ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মঙ্গলবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost