1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

সালাহউদ্দিন সিআইপি আপীলেও ঋণ খেলাপি

  • আপডেট টাইম : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ বার

বিজন কুমার বিশ্বাস: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১আসনে (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের টিকেট প্রাপ্ত প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপিকে তালিকায় রাখলো সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। ঋণখেলাপি হলেই মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এতে করে নৌকার মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা সংশয় রয়েছে। সালাহউদ্দিন আহমদ সিআইপি সাংবাদিকদের জানিয়েছেন, মনোনয়ন বাতিল করেনি, বিষয়টি আগামী চার সপ্তাহের মধ্যে নিস্পত্তি করতে আদালত নির্দেশ দিয়েছেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত মো. সালাহউদ্দিন আহমদের নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়া অর্থঋণ আদালতের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশই বহাল রেখেছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। বুধবার ১৩ ডিসেম্বর সালাহউদ্দিন আহমদের দায়ের করা আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে সালাহউদ্দিন আহমদের নাম থাকছে ঋণখেলাপির তালিকায় আর ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
সে হিসাবে কক্সবাজার-১ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন সালাউদ্দিনের আইনজীবীরা। আদালতে সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, আহসানুল করিম। জনতা ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। জনতা ব্যাংকের আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, ঋণখেলাপির তালিকায় সালাউদ্দিন আহমেদের নাম থাকলে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে সালাউদ্দিনের আইনজীবী জানিয়েছেন, মনোনয়ন বহাল রাখতে নির্বাচন কমিশনে আপিল করা হবে।
গত ৩ ডিসেম্বর ঋণখেলাপির তালিকায় নাম থাকায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক। এরপর সালাউদ্দিন আহমদের আবেদনের প্রেক্ষিতে অর্থঋণ আদালত তাঁর নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিয়ে আদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে জনতা ব্যাংক। শুনানির পর হাইকোর্ট অর্থঋণ আদালতের আদেশ স্থগিত করেন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন সালাউদ্দিন। এই আবেদনের শুনানির পর হাইকোর্টের আদেশ বহাল রাখেন সর্বোচ্চ আপীর আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost