1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

নিজ কেন্দ্রে ভোট দিলেন সতন্ত্র প্রার্থী এমএ মোতালেব

  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১০৯৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের ঈগল পতিকের সতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি এমএ মোতালেব তার নিজ কেন্দ্রে তার ভোট প্রদান করেছেন।
রবিবার ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে সাতকানিয়া সদরের ৪ নং ওয়ার্ড ১৩১ নং চিববারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটটি প্রদান করেন।
সরেজমিনে ৮:৩০ মিনিটে দেখা যায় কেন্দ্রে বেশি সংখ্যক মহিলার দেখা মিলেছে। প্রার্থীর নিজ কেন্দ্র হওয়ায় এই কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক ভালো থাকলেও, বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম, সাতকানিয়া উপজেলার ৯:৩০ মিনিটে ১৩৩ নং বারদোনা শিশু কল্যান কেন্দ্রে দেড় ঘন্টায় ভোট পড়েছে ১৫০টি।
সতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব গণমাধ্যমকে বলেন, ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমি চাই ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোন ধরনের মারামারি যাতে না হয়। সুষ্ঠু ভোটের মাধ্যমে সবাই আমাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।
ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাতকানিয়া উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১,২৫,৬০১ জন পুরুষ ভোটার এবং ১,০৯,১৮৪ জন নারী ভোটারের সমন্বয়ে সর্বমোট ২,৩৪,৭৮৪ জন ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১০৮০ জন আনসার সদস্য, ৩০০ জন পুলিশ সদস্য, ১৬ জন র‍্যাব সদস্য, ৩ প্লাটুন ৬০ জন বিজিবি সদস্য, ৪০ জন সেনাবাহিনী সদস্য কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost