1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান

মাদক মামলার আসামি, মটরসাইকেল চুরি করে অবশেষে ডিবির জালে

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৪ বার

বিজন কুমার বিশ্বাস, পিরোজপুর থেকে:

পিরোজপুর আদালতে মাদক মামলায় হাজিরা দিতে এসে ফেরার সময় আদালতে চত্বর থেকে কর্তব্যরত পুলিশের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ফয়সাল শেখ (৩২) নামের এক আসামি। পরে তিনি দিনের অভিযান শেষে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকা আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেফতারকৃতর দেওয়া তথ্য মতে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম ফয়সাল শেখ (৩২) বলে জানান। গ্রেপ্তারকৃত আসামি ব্জেলার সদর উপজেলার পৌরসভার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে বলে নিশ্চিত করেন সংবাদ সম্মেলনে।
গত শনিবার ২০ জানুয়ারি বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এ সকল তথ্য জানান পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ফয়সাল শেখ একজন পেশাদার মাদককারবারি ও মোটরসাইকেল চোর এবং একাধিক মাদক মামলার আসামি তিনি।
গত ১৮ জানুয়ারি ফয়সাল শেখ মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেল চুরি করে নিয়ে যান। পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় আসামি ফয়সালকে শনাক্ত করে সদর থানা ও ডিবি পুলিশ পরে তাকে অভিযান চালিয়ে শনিবার সকালে পিরোজপুর শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ফয়সাল শেখের দেওয়া তথ্যমতে, সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, শেখ মোস্তাফিজুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost