এইচ এম রুহুল কাদের:
চকরিয়াতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক)এর উদ্যোগে সবজি বিজ,বৃক্ষ চারা ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (৩১মার্চ) বিকালে চকরিয়ার আইসিডিডিআর,বি এর কনফারেন্স রুমে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের মাঝে সবজির বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া উপজেলার পৌরসভা ও ফাসিঁয়াখালির ২৫ জন নারী অংশগ্রহণকারী উপস্তিত ছিলেন। এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য জৈব সার এবং জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ বিভিন্ন আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের সর্বমোট ৩২টি চারা প্রতিটি সদস্যদের মাঝে বিতরণ করা হয়। চকরিয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: রাশেদুজ্জামানের উপস্থিতিতে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কৃষিবিদ মোঃ সোহেল রানা, গ্রীন বিজনেস অফিসার এবং সহযোগিতায় ছিলেন ফাইন্যান্স অফিসার এ এফ এম কামরুল ইসলাম সহ ফিল্ড অফিসার কহিনুর আক্তার।
Leave a Reply