1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

মুক্তিপণ আদায়ের সময় ধরা অপহরণকারীরা, কোস্ট গার্ডের অভিযানে ৩ ভিকটিম নিরাপদে উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার

ফয়সাল আলম সাগর,বার্তা সম্পাদক:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অভিযান চালিয়ে ৩ জন অপহৃতকে উদ্ধার এবং তিনজন অপহরণকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্ট কর্তৃক টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটক ৩ জন ভিকটিমকে উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট ৩ জন অপহরণকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারীরা ভিকটিমদের আটকে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করছিল এবং পরে তাদের মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত অপহরণকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost