1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় হেফাজ উদ্দিন (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মৃত আনোয়ার হোসাইনের পুত্র। আহত হেফাজ উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৬ টার দিকে পশ্চিম পাহাড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হেফাজ উদ্দিন জানান, আমার চাচা মৃত এমদাদ মেস্ত্রীর ছেলে নুরুল ইসলাম প্রকাশ পুতুন্না ও মৃত পেঠানের ওয়ারিশগণ মিলে আমরা একই বসতভিটায় বসবাস করে আসতেছি। কিন্তু তাদের ওয়ারিশ থেকে আমি ৪.৭৫ শতক বসতভিটার জায়গা ক্রয় করি। উক্ত জায়গা ক্রয় করে ৫২৯৪ খতিয়ানও সৃজিত করা হয়। ওই দিন সকালে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের কুমানসে মৃত এমদাদ মেস্ত্রীর ছেলে নুরুল ইসলাম পুতুন্না, তার ছেলে হাবিব গং আমার সৎ মা শাহজান বেলীকে বসতভিটা থেকে চলে যেতে বলে। এ সময় শাহজান বেলীকে তারা মারধর করতে চাইলে হেফাজ উদ্দিন বাধা প্রদান করে। এ সময় তারা দা,কিরিচ, লাঠি দিয়ে হেফাজ উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
হেফাজ উদ্দিনের মা শাহজান বেলী জানান, প্রতিপক্ষ নুরুল ইসলাম গং আমাদের জায়গা ছেড়ে দিচ্ছেনা। বরং তারা দীর্ঘদিন থেকে জবর দখল রেখেছে আমাদের জায়গা। তারা জায়গা ছেড়ে না দিয়ে উল্টো আমার ছেলে হেফাজ উদ্দিনকে প্রাণে মেরে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। বর্তমানে তারা বসতবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নানা ধরনের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আমরা আদালতে মামলা করবো। তিনি বর্তমানে প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost