1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

উচ্চাদালতের নির্দেশনা উপেক্ষা করলো পারভেজের খুনিরা!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০২ বার

স্টাফ রিপোর্টার:
দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বিভাগের দেওয়া নির্দেশনা উপেক্ষা করে যুবলীগ নেতা পারভেজের খুনিরা গা ঢাকা দিয়েছে। উচ্চাদালতের নির্দেশনা অনুযায়ি নিম্ন আদালতে আত্মসমর্পন করেনি তারা। ফলে আদালতের চোখে পলাতকই পরিগণিত হল আসামীরা।
জানাগেছে, চকরিয়া পৌরসভার একনম্বর ওয়ার্ডের তরছপাড়ায় গ্রামের যুবলীগ নেতা পারভেজ বাবু হত্যা মামলার আসামী ইউসুফসহ অপরাপর আসামীরা হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন লাভ করে। পরে নিহত পারভেজ বাবুর পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের চেম্বার কোর্টে জামিন স্থগিত চেয়ে আবেদন করলে আদালত আসামীদের তিন সপ্তাহ’র মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। গত ২১ আগস্ট আদালতের দেয়া তিন সপ্তাহের সময়সীমা শেষ হয়েছে। কিন্তু আসামীরা সুপ্রিম কোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পন করেনি। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট রেজাউল করিম জানান, মহামান্য সুপ্রিম কোর্ট আরো আদেশ দিয়েছেন, আসামীরা নিম্ন আদালতে যথাসময়ে আত্মসমর্পনে কোন ধরণের ব্যততয় ঘটলে আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি আসামীদেরকে সরাসরি গ্রেফতার করবে।
তিন সপ্তাহের সময়সীমা পার হয়ে গেছে অনেক আগে, কিন্তু একজন আসামীও গ্রেফতার না হওয়ায় হতাশা প্রকাশ করেন নিহতের পরিবার! নিহত যুবলীগ নেতা পারভেজ বাবুর পরিবারের দাবী- অবিলম্বে খুনী ইউসুপসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হউক। অন্যথায় আসামীরা বিভিন্ন উপায়ে বিদেশ পালিয়ে যাবে?
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, মহামান্য হাইকোর্টে আগাম জামিন স্থগিত করলেও যেহেতু ২১ আগস্ট পর্যন্ত তিন সপ্তাহের সময়সীমা আদালত কর্তৃক নির্ধারিত করা আছে, তাই গ্রেফতার করতে পারেননি। এখন যেহেতু সময়সীমা শেষ, তাই আসামীদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। গোপন সংবাদ নিয়ে যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই আসামীদের গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost