1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ২৯ বাংলাদেশি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩১৯ বার

আবদুর রহমান ইবনে আমিন
টেকনাফ প্রতিনিধি।

মিয়ানমারের বিভিন্ন জেলে কারাভোগ শেষে ২৯ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মঙ্গলবার টেকনাফ সীমান্ত দিয়ে তারা দেশে ফেরেন বলে ইয়াংগনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যারা দেশে ফিরেছেন, তাদের মধ্যে ২৩ জন কক্সবাজারের, চারজন বান্দরবানের এবং দুইজন রাঙ্গামাটি জেলার বাসিন্দা। মিয়ানমারে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সময়ে তাদের গ্রে*প্তার করেছিল। পরে মিয়ানমারের আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেন গত ২৭ সেপ্টেম্বর মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়ার ফের সঙ্গে সাক্ষাত করে দ্রুততম সময়ের মধ্যে এই বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সহযোগিতা চান। এরই ধারাবাহিকতায় মিয়ানমার মঙ্গলবার পতাকা বৈঠক ডাকে।

বাংলাদেশ কনস্যুলেট ওই ২৯ জনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে এবং বিজিপি কর্তৃপক্ষ পতাকা বৈঠকের পর তাদের বিজিবির হাতে তুলে দেয়।

পতাকা বৈঠকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলে সিতওয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জাকির আহমেদও উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালের ২৩ মার্চ ৪১ জন বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost