1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার”

বসতভিটা সংক্রান্ত বিরোধ পেকুয়ায় হামলায় শিক্ষিকাসহ আহত-৫

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার

নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় বসতভিটার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিক্ষিকাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ওই এলাকার জাইদুল হকের পুত্র আবু বক্কর ছিদ্দিক (৪২), ফোরকানের স্ত্রী জোবাইদা আক্তার (৩৮), পেকুয়া সরকারী জিএমসি ইনষ্টিটিউশনের শিক্ষিকা ও ্ইউসুফ হাওলাদারের স্ত্রী জন্নাতুল মোস্তফা (৩০), সেলিম উল্লাহর ছেলে আরিফুল ইসলাম রায়হান (১৪), আবুল কাসেমের ছেলে জিসাদ (১৫)। ১৫ আগষ্ট (শুক্রবার) বেলা ১২ টার দিকে পেকুয়া সদরের সাবেকগুলদি চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই এলাকার মফজল আহমদের পুত্র শেকাব উদ্দিন ও একই এলাকার ফোরকানের স্ত্রী জোবাইদা আক্তার গংদের বসতভিটার খাস জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি জায়গা জবর দখলের উদ্দেশ্যে শেকাব উদ্দিন গং জোবাইদা আক্তারের বসতভিটার ঘিরা বেড়া ভাংচুর করে এবং নগদ টাকা, স্বর্নালংকার ও মালামাল লুট করে। এ বিষয়ে জোবাইদা আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করে। জোবাইদা আক্তারের নিজস্ব জায়গায় ওই সময়ে ঘিরা বেড়া দিতে গেলে প্রতিপক্ষ শেকাব উদ্দিন বাধা প্রদান করে। এ সময় মফজল আহমদের পুত্র শেকাব উদ্দিন, হেলাল উদ্দিন, বজল আহমদের পুত্র জহিরুল ইসলাম, জয়নাল আবেদীনের পুত্র জোনাইদ হোসেন শাহীনমৃত নুরুল ইসলামের পুত্র ইসমাইল, রশিদ আহমদের পুত্র বদি আলম গংসহ ১২-১৫ জন দুবৃর্ত্ত দা, কিরিচ, লাঠিসোটা নিয়ে হামলা করে ঘিরা বেড়া ভাংচুর করে এবং মহিলাসহ ৫ জনকে আহত করে। এ বিষয়ে আহত জোবাইদা আক্তার জানান, ঘটনার বিষয়ে পেকুয়া থানাকে অবহিত করলে পেকুযা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উক্ত জায়গা আমরা প্রায় ৫০ বছর যাবৎ দখলে রয়েছি। সরকারীভাবে লীজ নিয়েছি। বন্দোবস্তের জন্য আবেদনও করা হয়েছে। প্রতিপক্ষ শেকাব উদ্দিন জানান, বিরোধীয় জায়গা আমার দাদার সুত্রে ওয়ারিশমূলে আমাদের মালিকানা রয়েছে। আমাদের জায়গা বিধায় আমরা দখলের চেষ্টা করছি। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, ঘটনার খবর শুনে আমি পুলিশ ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost