1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

সংবাদ প্রকাশের জেরে চকরিয়ায় সাংবাদিকের ওপর হামলা, ৩ জনের নামে এজাহার..!

  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালীতে অবৈধ বালু উত্তোলনে পরিবেশ ধ্বংসের পাশাপাশি জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় এটিএম নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক চট্টগ্রামের পাতা পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক এটিএম আমিরুল গণি খোকন (৪৬) এর ওপর হামলার ঘটনা ঘটেছে।
এটিএম আমিরুল গণি খোকন উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম নতুন ঘোনা এলাকার মৃত নুরুল হক এর ছেলে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে আহত এটিএম আমিরুল গণি খোকন বাদী হয়ে উপজেলার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাতডালিয়া পাড়া এলাকার আহম্মদ ছফার ছেলে মোহাম্মদ হোছাইন প্র: কালু ড্রাইভার (৩৫), পশ্চিম নতুন ঘোনা এলাকার আবদুল মোনাফের ছেলে কফিল উদ্দিন (৩০), ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মগনামা পাড়ার আজগর আলীর ছেলে মোহাম্মদ বাপ্পি (২৫) সহ আরও ৫/৬ জন আসামি করে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন।

এজাহার সুত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১০নং সুইট গেইট সংলগ্ন এলাকায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রসজ্জিত আসামিরা আমিরুল গণি খোকনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মারধর করে গুরুতর জখম করে এবং তার কাছ থেকে পকেটে থাকা দুটি স্মার্টফোন, গলায় থাকা ১ভরি ৮আনা ওজনের ১টি স্বর্ণের চেইন, হাতঘড়ি ও মানিব্যাগে থাকা এনআইডি, কার্ড, সংবাদপত্রের আইডি কার্ড ও তথ্য মন্ত্রণালয়ের ডিএফটি কার্ড এবং নগদ ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত আমিরুল গণি খোকনকে উদ্ধার করে বদরখালী মেডিকেল পার্ক হাসপাতালে ভর্তি করেন।

আহত সাংবাদিক আমিরুল গণি খোকন এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ‘বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৫ নং লটারি মূলে বরাদ্দকৃত মৎস্য প্রকল্পের ২৪ শেয়ারের মধ্যে আমি ২ শেয়ারের মালিক। আমাদের মালিকানাধীন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর প্রকাশ করায় স্থানীয় বিএনপি নেতা আহসানুল কাদের সাব্বির এর ইন্দনে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।’ বর্তমানে আহত আমিরুল গণি খোকন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost