1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চকরিয়ায় ৪ কোটি ৯০ লাখ টাকার সড়ক সুরক্ষা ও সম্প্রশারণ কাজে নয়-ছয় করার পায়তারা

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার

এ এম ওমর আলী: এডিবি ওয়াল্ড ব্যাংকের সহায়তা প্রকল্পের আওতায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের ২১২.২৭ চেইনের শাখা সড়ক জকরিয়া (সাহারবিল-বেতুয়াবাজার) সড়কের ৪কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে সুরক্ষা ও সম্প্রশারণ কাজটি এক মাস সময়ের মধ্যে ছয় মাসেও শেষ করতে পারেননি ঠিকাদারি প্রতিষ্ঠান দিমান কনস্ট্রাকশন এন্ড লিপি এন্টারপ্রাইজ। এ অবস্থায় সড়কটির জন্য নির্ধারিত সমূদয় ৪কোটি ৯০ লাখ টাকা নয়-ছয় করার পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়ক থেকে বেতুয়া বাজার সড়কের সংরক্ষণ ও সম্প্রসারণের কাজে ব্যপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।

সড়কটি সংস্কারের কাজ শুরু হয় চলতি বছরে ১ লা জুন। যা শেষ করার কথা ছিল একই মাসের ৩০ জুন ।
স্থানীয় লোকজন জানান, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু না করে যথাসময়ে দীর্ঘদিন অদৃশ্য হয়ে যান। হঠাৎ শনিবার (২০ডিসেম্বর) পুরনো ইট ও ব্যবহার অনুপযোগী কংক্রিট দিয়ে কাজ শুরু করে। কাজ শুরু করলেও জানেন না উপজেলা এলজিইডি অধিদপ্তর। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ জুন থেকে ৩০ জুনেরর মধ্যেে বিশ্ব ব্যাংক /এডিবি ‘র অর্থ সহায়তায় ২১২.২৭ চেইন সড়কটি সুরক্ষা ও সম্প্রশারণের জন্য ৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ৩০ জুনই ওই কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদারের খামখেয়ালিতে যথাসময়ে কাজটি সম্পন্ন করা হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন। স্থানীয়রা বলেন, এই কাজের শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার গড়িমসি করেছেন। যার ফলে স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও পথচারীরা চরম ভোগান্তিতে ছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেননি। তবে বৃহস্পতিবার হঠাৎ করে ঠিকাদার সড়কে ব্যবহার অনুপযোগী কংকর, পুরোনো ইট দিয়ে নামমাত্র সড়কের সংস্কার কাজ শুরু করেন।

অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ঠিকাদার আকরামকে এবিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও রিসিভ করেননি তিনি।

কাজটির তদারকি করেন চকরিয়া উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মিরাজ। তিনি বলেন- তিনি কেবল তদারকি করেন। কাজ চলমান থাকলে ভাল-মন্দ দেখার দায়িত্ব তার। বিলম্ব কেন হল এবং কাজের মেয়াদ কত বাড়িয়েছে সেটা জানেন না তিনি।

এ বিষয়ে এলজিইডির চকরিয়া উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, কার্যাদেশ অনুযাযায়ি কাজ শেষ করার মেয়াদ একমাস, বর্তমাসে ৬মাস অতিক্রম হয়েছে। তিনি আরও বলেন-ঠিকাদার যেহেতু এখন কাজ শুরু করেছেন তাই নিশ্চয়ই কাজের মেয়াদ আবার বাড়ানো হয়েছে। কতসময় বাড়ানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন- এটা এলজিইডির কক্সবাজার অফিস জানেন।

এলজিইডি কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক বলেন, কাজ যেহেতু শুরু করেছে তাকে আশা করি সময় দেয়া হয়েছে। তবে তিনি কাজের মেয়াদ কতটুকু বাড়িয়েছেন সেটা সঠিক জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost