তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া:
অবৈধ করাতকলে অভিযানে কাঠ ও সরঞ্জামাদি জব্দ করেছে চট্টগ্রাম লোহাগাড়ার পদুয়া বনরেঞ্জ।
এ সময় জালানি কাঠ জব্দ ও করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়।
১৮ অক্টোবর (বুধবার) সকালে ৪টি অবৈধ করাতকলে অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ জানান, লোহাগাড়ার ঠাকুরদীঘি এলাকায় গড়েওঠা করাত কলে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সহকারী বন সংরক্ষক মহোদয় ও বনকর্মীদের সা্থে নিয়ে মালিকানাধীন ফরিদুল আলম, ফিরোজ কামাল, আব্দুল মান্নান, ইসলামের মোট ৪টি অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় করাতকলের সরঞ্জামাদি ধ্বংস এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযান কালে বিট কর্মকর্তাগণসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply