1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫৩ বার

প্রেসবিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের বানিয়ারছড়া বাজারে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের (SCRDP) পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বড়ইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন SCRDP-এর পক্ষে এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ সিদ্দিকী ও তানভীর মহসিন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট আবদুস সালাম ও পরিদর্শক মুসাইব ইবনে রহমান, সাব কনসালটেন্ট ডেভেলপমেন্ট সলিউশন্স কনসালটেন্ট লিমিটেড এর পরিবেশ বিশেষজ্ঞ মো. মশিউর রহমান, পিনন নাথ এবং মো: মাহীনুর মিজান খান। বৈঠকে প্রকল্পের পরিবেশগত প্রভাব, সম্ভাব্য ঝুঁকি ও তা মোকাবিলায় নেওয়া পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণ প্রকল্পের সুফল, যেমন স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ এবং সম্ভাব্য ক্ষতি, যেমন বায়ু ও শব্দ দূষণ, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও এর প্রভাবে দুর্গন্ধ ছড়ানো এবং সড়ক অবকাঠামোর ক্ষতির বিষয়ে মতামত প্রদান করেন। প্রকল্প সংশ্লিষ্টরা পরিবেশ সুরক্ষা, নিরাপত্তা বিধিনিষেধ, এবং ক্ষতিপূরণের বিষয়ে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। সমাপ্তি বক্তব্যে বড়ইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামানের প্রকল্পের প্রতি সমর্থন জানিয়ে পরিবেশগত ও সামাজিক ভারসাম্য রক্ষায় সহযোগিতার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost