1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

কক্সবাজার সৈকতে অভিযান: পেশাদার ছিনতাইকারীসহ ৯ জন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পূজার ছুটি ও পর্যটন মৌসুমকে ঘিরে প্রতিদিন অসংখ্য পর্যটক কক্সবাজারে ভিড় করছেন। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত। “কমিটেড টু প্রটেক্ট এন্ড প্রাউড টু সার্ভ” এই মূলমন্ত্রকে ধারণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost