1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

চকরিয়ায় সড়কে প্রাণ গেলো ইউপি সদস্যের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪০ বার

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রুকন উদ্দিন খোকা (৪০)। এসময় আহত হয়েছেন তার বন্ধু তসলিম উদ্দিন। আহতকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটার দিকে মহাসড়কের মালুমঘাট ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুকন উদ্দিন উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের দুই বারের নির্বাচিত সদস্য ও সাবেক মেম্বার আলম বাহাদুরের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চকরিয়া আসার পথে দুপুর তিনটার দিকে মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীত মুখি মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারায় রুকন উদ্দিন। এসময় আহত হয় তার বন্ধু প্রবাসী তসলিম উদ্দিন।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost