1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

মানব জাতির প্রত্যেকটি সমস্যার ‘সহজ’ সমাধান ইসলামেই রয়েছে- ডা. মাহমুদুর রহমান

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার

দেলোয়ার হোসেন রশিদী
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) এর ১০ম দিবসের অনুষ্ঠান ০৬ অক্টোবর ২০২৩খ্রি. শুক্রবার অনুষ্ঠিত হয়। দুই অধিবেশনে চট্টগ্রাম সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হামেদ হাসান ও চট্টগ্রাম দারুল মাআরিফ আল ইসলামিয়া’র সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা ফোরকান উল্লাহ খলিলী’র সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বনফুল এন্ড কোং’র ডিরেক্টর আলহাজ্ব আবদুস শুকুর, লোহাগাড়া পদুয়া জামেয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আলহাজ্ব মাওলানা সারওয়ার কামাল আজিজী, চট্টগ্রাম ফুলকলি ও পিউরিয়া লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহম্মদ শাহে আলম। “ইয়াতিম ও অসহায়দের অধিকার সংরক্ষণে ইসলাম” বিষয়ে আলোচনা করেন সাতকানিয়া মির্জাখীল তাঁতিপাড়া ও আল দয়ার পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন নিজামী, “সূরা ফাতিহার তাফসীর ও শিক্ষা” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম নিজামী, “মৃত্যুর যন্ত্রনা ও আলমে বারযাখের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চকরিয়া পৌরসভা বায়তুলহারম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুর রহিম, “ঐতিহাসিক শাহাদাতে কারবালার ঘটনা ও শিক্ষা বর্ণনা” বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া কলাউজান খতিবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জাফর সাদেক ইকবাল, “জান্নাত ও জাহান্নামের বিবরণ” বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস আলহাজ্ব কাজি মাওলানা ফজলুল রহমান, “মানব সমাজের দায়িত্বের বিভিন্ন পর্যায়” বিষয়ে আলোচনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা রিদওয়ানুল হক নিজামী, “ইসলামের ধর্মের শ্রেষ্ঠত্বের বিবরণ” বিষয়ে আলোচনা করেন হাফেজ মাওলানা সাইয়েদ ইমামুল হাসান।
বক্তারা বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) যে আদর্শ রেখে গেছেন সে আদর্শের বিপরিত একটি আদর্শও স্থায়ী হবে না। আর সে আদর্শই মানব জাতির মুক্তির দিশারী। ইসলাম একটি মানবতার দ্বীন। এতে ধনী, গরিব ও বর্নভেদ নেই। এতে অমুসলিমদের পূর্ণ অধিকার দেয়া হয়েছে যা পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই। মানব জাতির প্রত্যেকটি সমস্যার ‘সহজ’ সমাধান ইসলামেই রয়েছে। কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুবিনুল হক, মুহাম্মদ আবু রাফে, মুহাম্মদ আবু রায়হান, হাফেজ মুহাম্মদ নেছারুল ইসলাম। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ আবদুল হাই নিজামী, সাজ্জাদ হোছাইন মিজান, হাফেজ আহমদ আকিল, আমিনুল এহসান, মুহাম্মদ রবিউল আওয়াল, হাফেজ এ.বি.এম গোলাম রব্বানী। চুনতি সীরত ময়দান মসজিদে বায়তুল্লাহর খতিব হাফেজ মাওলানা সালাহ উদ্দিন হাবিবীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোতওয়াল্লী কমিটির সভাপতি শাহাজাদা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, এম. মাহাবুবুল হক, মাওলানা মোহাম্মদ অলিউদ্দিন, শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজী আরিফুল ইসলাম, শাহজাদা আসমা উল্লাহ ইমরাত, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, যাহেদুর রহমান, মোহাম্মদ কায়ছার খান, মোহাম্মদ নঈম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost