1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

টেকনাফে বিএনপি ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: আটক ৪

  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৫৫৩ বার

আবদুর রহমান ইবনে আমিন
টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মুরাদ হোসেনকে প্রধান অভিযুক্ত করে ২১জনের নাম দিয়ে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলাটি ৩১ অক্টোবর দায়ের করেন টেকনাফ থানার এসআই মিল্টন মণ্ডল।

এজাহার সূত্রে জানা যায়, সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে জনমনে নাশকতার আতঙ্ক সৃষ্টি সহ ভাংচুরের অভিযোগে এজাহারে ১নং অভিযুক্ত করা হয় হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত জাকের হোসেন প্রকাশ ভুলু মাষ্টারের ছেলে মুরাদ হোসেনকে। পুর্ব পানখালী এলাকার রফিকুল আলম চৌধুরীকে ২নং অভিযুক্ত করা হয় এজাহারে।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। মামলার ৪জনকে গ্রেফতারের কথাও জানিয়েছেন তিনি। তবে গ্রেফতারকৃতরা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।

মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ জানান,” উখিয়া-টেকনাফসহ সারা বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন বানোয়াট মিথ্যা মামলা গুলো অবিলম্বে প্রত্যাহার করে সকল গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তি দাবি জানিয়েছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost