1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক তাদের জরিমানা আদায় করা হয়েছে।
ব্যবসায়ীরা হলেন মাংস ব্যবসায়ী (১) নুরুল হাকিম উত্তর বাইশারী গ্রামের বাসিন্দা। তার ব্যবসায়ীক লাইসেন্সর মেয়াদোত্তীর্ন হওয়ায় ৫ হাজার টাকা, অপরজন (২) মুদি দোকানী শামীম, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা। তার দোকানে দ্রব্যমুল্যের তালিকা দৃশ্যমান না হওয়ায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা সাথে সাথে আদায় করায় কারাদণ্ড মওকুফ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট রোমেন শর্মা।
তিনি বলেন প্রথম বারের মত সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আগামীতে আরে কঠোর ভাবে অভিযান পরিচালনা করা হবে। তিনি উপস্থিত সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সকলে যেন প্রচলিত আইন মেনে চলে। পাশাপাশি দ্রব্য মূল্যের উর্ধগতি রোধে সতর্ক হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসা চালিয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বাইশারী বাজারের উন্নয়ন মুলক কর্মকান্ড ও পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা প্রবীর দেব, প্রানী সম্পদ অফিসার ছৈয়দ নুর, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, বাইশারী বাজার সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, বাজার সেক্রেটারি জাহেদুল ইসলাম রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost