1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

জমির দখল নিয়ে চকরিয়া উপজেলা ইউএনও- ম্যাজিস্ট্রেটের মধ্যে বাকবিতন্ডা:আইনজীবীদের বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬২ বার

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের
চকরিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিগণের মধ্যে জমির দখল-বেদখল নিয়ে বাকবিতন্ডা হয়েছে। এসময় স্থানীয় বার এসোসিয়সনের আইনজীবীরা বিক্ষোভ করে ইউএনও’র অপসারণের দাবী জানায়। বুধবার সকাল ১১টার দিকে শত শত প্রত্যক্ষদর্শীর সামনে এ ঘটনা ঘটে। এসময় উপস্থিত সকলেই ইউএনও- জজ -ম্যাজিস্ট্রেট এর এমন ভুমিকা দেখে তাজ্জব বনে যান। সুত্র জানায়, চকরিয়া উপজেলা পরিষদের দখলে থাকা প্রায় ৪ শতক জমি নিজদের দাবি করে আসছিল চকরিয়া উপজেলা উপজেলা প্রশামন। এনিয়ে আজ সকালে মুখোমুখি অবস্থানে এসে পরস্পর উত্তেজিত হয়ে পড়েন উপজেলা নিবার্হী কর্মকর্তা ফখরুল ইসলাম এবং চকরিয়া সিনিয়র সহকারি জজ জিয়া উদ্দিন আহমদ ও উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী। এ সময় আইনজীবীরাও এসে বিচার বিভাগের পক্ষে অবস্থান নিয়ে ইউএনও এর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। পরে ইউএনও এবং অন্য কর্মকর্তারা পিছু হটলে টিনের ঘেরা দিয়ে তর্কিত জমি দখল করে নেয় আদালতের কর্মীরা। ইউএনও এবং বিচারকদের এমন ভূমিকায় উপস্থিত সকলেই হতবাক হয়ে যান। উপজেলা নিবার্হী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, আদালতের লোকজন উপজেলা পরিষদের ৭/৮শতক জমি অন্যায়ভাবে বুধবার দখলে নিয়েছে। এই জমির অনুকূলে আদালতের নামে কোন রেকর্ড নেই। জমিটি ১৯৬৫-৬৬ সালে বিআরডিবির নামে অধিগ্রহণ এবং পরে উপজেলা পরিষদের নামে চূড়ান্ত রেকর্ডকৃত।’ এ বিষয়ে চকরিয়া উপজেলা সিনিয়র সহকারি জজ আদালতের পক্ষে সেরেস্তাদার পরেশ কান্তি দে জানান, ‘হাতাহাতির কোন ঘটনা ঘটেনি। কতিপয় ব্যক্তি আদালত সংলগ্ন আদালতের জমি দখল করতে ইট, বালি দিয়ে আদালত ঘেঁষে খুঁটি পোতা শুরু করেন। তখন আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবী সমিতির সদস্যগণ আদালতের নিরাপত্তার স্বার্থে বাধা দেন এবং আদালতের জায়গা সুরক্ষিত করার জন্য আদালত ও আইনজীবী সমিতির সদস্যগণ টিনের বেড়া দিয়ে আদালতের জমি বেদখল হতে রক্ষা করেন।
চকরিয়া অ্যাডভোকেট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু বলেন, জায়গাটি আদালতের। আদালতের জন্য জায়গা কম, আদালতের জমি আমরা বেহাত হতে দিইনি। তাই আমরা আইনজীবীরা আদালতের পাশে দাঁড়িয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost