1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

আইএসডিই বিডি’র উদ্যোগে ফটিকছড়িতে বন্যাদুর্গত দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ সহায়তা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২৭ বার

সংবাদ বিজ্ঞপ্তি:
বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই ISDE Bangladesh উদ্যোগে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি’র Muslim Charity এর সহযোগিতায় ১৭ই সেপ্টেম্বর ২০২৪ ইং ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নতুন ঘর নির্মান ও ঘর মেরামত করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে নগদ সহায়তা বিরতন করেন। নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর, এম ফজলুল করিম, আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসুচি কর্মকর্তা আবু হাসান আজমী ও প্রকল্প প্র্রকোশলী জহির রায়হান জাশেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৪টি পরিবারকে ঘর মেরামত করার জন্য নগদ ৭৭,০০০(সাতাত্তর হাজার) টাকা হারে প্রদান করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে নতুন ঘর তৈরির জন্য ১ম কিস্তির ২৬৭,৪৫০(দুই লক্ষ ষাটষট্টি হাজার) টাকা হারে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বন্যা দুর্গত পরিবারকে সহযোগিতা করার জন্য আইএসডিই বাংলাদেশ ও মুসলিম চ্যারিটিকে ধন্যবাদ জানান। একই সাথে অন্যান্য জাতীয় ও আর্ন্তজাতিক বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানসমুহকে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

শুভেচ্ছা বক্তব্যে মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর, এম ফজলুল করিম বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে মুসলিম চ্যারিটি সেোযগী বাংলাদেশী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে। বেসরকারী সংস্থাগুলো সরকারের সহযোগী হিসাবে দুর্গম ও সন্নিহিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম সমাপনী বক্তব্যে বলেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে চট্টগ্রামের সন্নিহিত এলকার দরিদ্র মানুষের কল্যানে ধারাবাহিক ভাবে কাজ করে আসছে। ফটিকছড়ির দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে আমাদের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম পরিচালনায় যুক্তরাজ্যের বিভিন্ন ব্যক্তির দান অনুদান অব্যাহত রাখার জন্য মুসলিম চ্যারিটির মাধ্যমে তাদের প্রতি আমরা গভীর ভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য আইএসডিই বাংলাদেশ যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটির সহযোগিতায় ককসবাজারজেলার চকরিয়া ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ১১ টি নতুন ঘর বিতরণ করেছেন। এবছর আরও ০৫টি নতুন ঘর স্থাপনের জন্য নগদ সহায়তা প্রদান করছেন। তারই অংশহিসাবে ১১টি ঘরের সংস্কার ও গৃহের সার্বিক রক্ষনাবেক্ষন কাজের জন্য নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost